শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের জন্য ১৩ জেলায় একটি করে হাসপাতাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

258087_1

ডেস্ক রিপোর্টঃ

পুলিশের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ১৩ জেলায় ১৩টি হাসপাতাল নির্মাণ করা হবে। সরকারি অর্থায়নে ২৯২ কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পটি বাস্তবায়নে। আর তিন হাজার ২ শ’ কোটি টাকা ব্যয়ে ব্যয়ে নদী ড্রেজিং ও টার্মিনাল নির্মাণ করা হবে। এতে বিশ্বব্যাংক ৩৬ কোটি ডলার ঋণ সহায়তা দেবে।

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিরার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় পুলিশ হাসপাতালের উন্নয়ন, নদী ড্রেজিং ও টার্মিনাল নির্মাণ প্রকল্পটিসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে মোট ৯ হাজার ৬৬৪ কোটি টাকা। যার মধ্যে পিএ ৪ হাজার ৮৭৫ কোটি ৫৩ লাখ টাকা। সরকারি অর্থায়ন থেকে ৪ হাজার ২৫৫ কোটি টাকা। সভা শেষে তথ্যগুলো ব্রিফিং এ জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত চার মাসে এডিপি বাস্তবায়নেরর হার ১৪ শতাংশ। যা আগের বছরের চেয়ে কিছুটা বেড়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি