পূর্বাশা ডেস্ক:
গত বছরের চেয়ে এ বছর ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে কিছুটা পিছিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক নজরদারি সংগঠন ফ্রিডম হাউসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের এবারের স্কোর ১০০-র মধ্যে ৫৬, যা গত বছর ছিল ৫১। ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে ‘আংশিক মুক্ত’ হিসেবে উল্লেখ করেছে ফ্রিডম হাউস। ১০০-র মধ্যে পয়েন্ট যত কম হবে, সেই দেশটি ইন্টারনেট স্বাধীনতার দিক থেকে তত উদার। পয়েন্টের দিক থেকে শূন্য থেকে ৩০ হলে, সে দেশটি ইন্টারনেটের ক্ষেত্রে স্বাধীন হিসেবে ধরা হয়েছে। পয়েন্ট ৩১ থেকে ৬০ হলে সে দেশটিকে আংশিক স্বাধীন বলে উল্লেখ করেছে ফ্রিডম হাউস। ২০১৫ সালের জুন মাস থেকে এ বছরের মে মাস পর্যন্ত তথ্যকে বিবেচনায় ধরেছে ফ্রিডম হাউস।

























































