ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কিডনি সংক্রান্ত সমস্যার জন্যে গত ৭ নভেম্বর নয়াদিল্লিতে এইমস-এ ভর্তি হন। ওই হাসপাতালে তাঁর ডায়ালাইসিস চলছে। টুইট করে নিজেই জানিয়েছেন সুষমা। পররাষ্ট্র মন্ত্রীর কিডনি প্রতিস্থাপন করতে হবে। সেই সংক্রান্ত নানা পরীক্ষা আপতত করা হচ্ছে মন্ত্রীর।
এ বছর এপ্রিলেই সুষমা আরও একবার এইমস-এ ভর্তি হয়েছিলেন ফুসফুসে সংক্রমণের জন্যে। তখন জ্বর এবং নিউমোনিয়ার চিকিৎসা করা হয় পররাষ্ট্র মন্ত্রীর। গত দুই বছরে পররাষ্ট্র মন্ত্রী থাকাকালে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থেকেছেন এই মন্ত্রী।
যখনই কোনও ব্যক্তি বা পরিবার বিদেশে বা এখানে সমস্যায় পড়েছেন, তাঁদের সাহায্য করেছেন তিনি। এমনকি দিন কয়েক আগে জাতিসংঘে সুষমার পাকিস্তানের উদ্দেশ্যে দেওয়া আক্রমণাত্মক বক্তৃতা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশংসা পান তিনি।

























































