মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » লাভেজ্জির ‘গাজা সেবন’: প্রেস বর্জনের ঘোষণা টিম মেসির


লাভেজ্জির ‘গাজা সেবন’: প্রেস বর্জনের ঘোষণা টিম মেসির


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৬

1479272395
পূর্বাশা ডেস্ক:
আর্জেন্টিনার প্রশিক্ষণ শিবিরে এজকুয়েল লাভেজ্জির ‘গাজা সেবন’ করার অভিযোগ উত্থাপন করে একটি সংবাদ পরিবেশন করায় প্রেস বর্জনের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা দল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে বিষয়টি নিশ্চিত করে লিওনেল মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনা।
এ সময় মেসি জানায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রেসের সামনে আর কথা বলব না। আপনারা নিশ্চয়ই জানেন কেন।
মেসি আরো বলেন, এখানে (আমাদের বিরুদ্ধে) অনেক অভিযোগ, অনেক অপমান রয়েছে। আর ‘পোচো’র (লাভেজ্জি) বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মারাত্মক।
উল্লেখ্য, লাভেজ্জি হেবেই ফরচুন নামের একচি চায়নিজ দলের হয়ে খেলছে। তার বিরুদ্ধে আর্জেন্টিনার এক রেডিও জার্নালিস্ট টুইট বার্তায় জানায়, প্রশিক্ষণ চলাকালে লাভেজ্জি গাজা সেবন করেছে। এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন লাভেজ্জি। তবে সে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে খেলেনি। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে হওয়া ম্যাচটিতে সাইড বেঞ্চে কিছু সময় বসে থাকার পর সেখান থেকে উঠে চলে যায় লাভেজ্জি। এএফপি।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি