স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে বাস চাপায় সখিনা বেগম (৫০)নামের এক মহিলা পথচারী নিহত হয়েছে।
সে দাউদকান্দি উপজেলা বাগুরপুর গ্রামের আঃ খালেকের স্ত্রী।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ দুঘর্টনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল আউয়াল জানান, মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে কুমিল্লাগামী রয়েল বাসের চাপায় রাস্তা পারাপারের সময় সখিনা বেগম (৫০) নিহত হয়।


















































