শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৬

1479391044
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়  বিদ্যুৎপৃষ্ট হয়ে এনামূল হক (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার পেরিয়া ইউপির কাজী জোড় পুকুরিয়া গ্রামে এ দুঘর্টনা ঘটে।
নিহত এনামূল হক উপজেলার কাজী জোড় পুকুরিয়া গ্রামের শফিক মিয়ার ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়,  এনামূল হক সকালে পাশ্ববর্তী শামছুল হক মেম্বারের জমিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ূব জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি