শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে ভোট কারচুপির দায়ে আটক ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

arest-sm20161119160417

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে পাঁচজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এছাড়া ‍একই অভিযোগে আরো চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট চলাকালীন তাদের আটক ও জরিমানা করা হয়।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি