বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহাকাশে রহস্যময় নিখুঁত নক্ষত্রের সন্ধান!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৬

1527141479464373757

পূর্বাশা ডেস্ক:

মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত গোলাকার প্রাকৃতিক বস্তু পাওয়া গেছে, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে। মহাবিশ্বের বহু দূরবর্তী স্থানে এখন অনুসন্ধান চালাচ্ছে মানুষ। আর এ অনুসন্ধানে সবচেয়ে নিখুঁত গোলাকার প্রাকৃতিক বস্তুর সন্ধান পাওয়া গেছে সম্প্রতি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

প্রায় পাঁচ হাজার আলোকবর্ষ দূরে সন্ধান পাওয়া এ নিখুঁত গোলাকার বস্তুতি মূলত একটি নক্ষত্র। অধিকাংশ গ্রহ-নক্ষত্রের আকারই নিখুঁত নয়। তবে এ নক্ষত্রের আকার একেবারে নিখুঁত। আর এ নিখুঁত আকৃতি কী কারণে হয়েছে, তা নিয়ে সন্ধিগ্ন গবেষকরা। অনেকেরই প্রশ্ন, তবে কী এটি এলিয়েনদের কাজ?
প্রায় পাঁচ হাজার আলোকবর্ষ দূরে সন্ধান পাওয়া গেছে ‘কেপলার ১১৪৫১২৩’ নক্ষত্রটির। আর এটির নিখুঁত অবয়ব দেখতে পেয়ে অবাক হয়েছেন গবেষকরা।
অধিকাংশ তারকা কিংবা গ্রহেরই খুঁত রয়েছে। কোনো নক্ষত্রই ‘কেপলার ১১৪৫১২৩’ নক্ষত্রটির মতো এতটা নিখুঁতভাবে তৈরি নয়।

সম্প্রতি জার্মানির ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট ফর সোলার সিস্টেম রিসার্চ ও ইউনিভার্সিটি অব গটিনগেনের গবেষকরা এ নক্ষত্রটির বিষয়ে তথ্য জানতে পারেন। এ বিষয়ে তারা একটি গবেষণাও করেন। এতে তারকাটির বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়। এতে মূলত নাসার কেপলার স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করা হয়।

গবেষকরা জানিয়েছেন, ‘কেপলার ১১৪৫১২৩’ নক্ষত্রটি সূর্যের চেয়ে অনেক নিখুঁত। এমনকি মহাবিশ্বেও এত নিখুঁত কোনো বস্তু পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি