শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি-মালামাল জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

1480237449
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলা সীমান্তে ভারতীয় শাড়ি ও মালামাল জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তবে কাউকে আটক করা যায়নি।
রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সীমান্তবর্তী গাজীপুর এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি পাজেরো গাড়িও জব্দ করা হয়।
রবিবার দুপুরে এসব মালামাল কুমিল্লা কাষ্টমস্ অফিসে জমা করা হয়েছে। এসব শাড়ি ও মালামালের মূল্য এক কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।
কুমিল্লা কোটবাড়িস্থ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি