শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

images

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। রোববার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রবিন (৩৫) এবং একই এলাকার ফিরোজ (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিমসারগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পিকআপ ভ্যানে থাকা চালক এবং দুই যাত্রীকে বুড়িচং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, মরদেহ দু’টি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি