শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত: খোরশেদ সভাপতি, আক্তার সাধারণ সম্পাদক


কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত: খোরশেদ সভাপতি, আক্তার সাধারণ সম্পাদক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৬

15220045_360419110960760_6767499450843459439_n
মো.শরিফুল ইসলাম,চান্দিনাঃ
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র প্রতিনিধি সভা ও কাউন্সিল রবিবার (২৭ নভেম্বর) সকালে চান্দিনাস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবদুল আউয়াল মিন্টু। প্রধান বক্তার বক্তৃতা করেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ারুল আজিম।
সভা শেষে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আংশিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। এতে আলহাজ্ব মো. খোরশেদ আলম কে সভাপতি, মো. মনিরুল হক কে সিনিয়র সহ-সভাপতি, আক্তারুজ্জামান সরকার কে সাধারণ সম্পাদক, ব্যরিস্টার রেজভিউল আহসান মুন্সীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবুল হাসেম কে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া, দপ্তর সম্পাদক ও চান্দিনা পৌরসভার সাবেক মেয়র শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন, চান্দিনা উপজেলা যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার কাজী শাখাওয়াত, মহিলাদল সাবেক সভাপতি আক্তারী খানম, দাউদকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, মুরাদনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ তৌফিক আহমেদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, হোমনা বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক বকুল, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মুন্না, দেবিদ্বার পৌর বিএনপি’র সভাপতি মনিরুল হক ভূইয়া, তিতাস বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি ভূইয়া, মেঘনা বিএনপি’র সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, দাউদকান্দির বিএনপি নেতা দেলোয়ার মিয়াজী, চান্দিনা উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা তাজুল ইসলাম প্রমুখ। সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র ১১টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি