ভারতের প্রধানমন্ত্রী ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিকে ইসলামবিরোধী বলে মনে করেন কংগ্রেসের আইনজীবী নেতা কপিল সিব্বল। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের এমন মতের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।
পেশায় আইনজীবী হওয়ায় কংগ্রেসের এই নেতা যুক্তি দেখাতে বিশেষ পারদর্শী। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘ইসলাম ধর্মের শরিয়া আইন অনুসারে সুদ নেয়া নিষিদ্ধ। সে কারণে অনেক মুসলিম ব্যাংক অ্যাকাউন্ট খোলেন না। কিন্তু, দেশে নোট বাতিলের কারণে সকলকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। অন্যথায় অচল টাকা সচল হবে না।
আর তার যুক্তি হলো- ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে স্বাভাবিকভাবেই সেখানে যোগ হবে সুদ। সেই কারণে মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে ইসলামবিরোধী বলেই মনে করছেন তিনি।
কালো ও জাল টাকা রুখতে এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে এতে সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়ও বলে মনে করেন তিনি।

























































