শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মৃত্যুর ৩০০ বছর পরে চোখ মেলল মমি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৬

momi

পূর্বাশা ডেস্ক:

নিজের বাবার হাতেই তিনশো বছর আগে মেয়েটি নিহত হয়। তারপরে তার নশ্বর দেহটিকে সংরক্ষণ করা হয় মেক্সিকোর গুয়াদালাহারা ক্যাথিড্রাল-এ। ইনেসেন্সিয়া নামের সেই ৩০০ বছর আগেকার কিশোরীটি সেন্টহুড-প্রাপ্ত। সেন্ট ইনোসেন্সিয়া নামেই তাকে মানুষ চেনে, তার দেহ দেখতে ভিড় করে গুয়াদালাহারা ক্যাথিড্রাল-এ।

সম্প্রতি এক আশ্চর্য ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছে এই গির্জা এবং সেন্ট ইনোসেন্সিয়ার মরদেহ। এক পর্যটক সেখানে ভিডিও করছিলেন। মোম দ্বারা সংরক্ষিত ইনোসেন্সিয়ার দেহকে যখন শ্যুট করছেলেন তিনি, তখন হঠাৎই মরদেহটি চোখ মেলে তাকায়। সেই আশ্চর্য দৃশ্য ভিডিও-বন্দিও হয়ে যায়। ভিডিওটি ইউটিউবে পোস্ট হলে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে পড়ে। ‘প্যারানর্মাল’ কাণ্ড হিসেবে দ্রুত পরিচিতি পায় এই ঘটনা।

কিন্তু, সত্যিই কি সেন্ট ইনোসেন্সিয়া তিনশো বছর পরে চোখ খুলে তাকিয়েছেন? ঘটনার যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে এগিয়ে এসেছেন অনেকেই। বেশিরভাগ মানুষেরই প্রশ্ন- ভিডিও তোলাকালীনই কেন ইনোসেন্সিয়া চোখ মললেন? আগে তো কখনও মেলেননি! পাশাপাশি প্যারানর্মালবাদীদের বক্তব্য- শয়তান কি দেহটির দখল নিয়েছে?

তবে, অনেকেই বলছেন, খুব কমদামি ক্যামেরায় তোলা এই ভিডিও বেশ নিম্নমানের, এতে আলোর অভাবও রয়েছে। চোখ মেলার দৃশ্যটি ক্যামেরার দোষে ঘটে যাওয়া দুর্ঘটনা হওয়াই স্বাভাবিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি