যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনরায় গণনার নির্দেশ দিয়ে নির্বাচনী কর্মকর্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট পুনর্গণনা শেষ করার তাগিদ দেন।
নিয়মানুযায়ী আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ভোট পুনরায় গণনা করে জমা দিতে হবে। সোমবারে নির্বাচনী এক কর্মকর্তা বলেন, দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পূর্ণ করুন। তবে তারা ভোট পুনর্গণনায় আগের নয়, বরং নতুনদের দায়িত্ব দেয়ার যে আবেদন করেছিলেন, সেটি নাকচ করে দিয়েছে নির্বাচনী কর্মকর্তারা। কারণ এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে একমাত্র আদালত।
উইসকনসিন ইলেকশন কমিশন জানায়, হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই রাজ্যের ভোট পুনর্গণনায় অংশ নেবেন এখানের স্থানীয় কর্মকর্তারা এবং ১৩ ডিসেম্বরের মধ্যে এটি শেষ করা হবে। ফেডারেল আইনে এমনটিই বলা রয়েছে।
চলতি সপ্তাহের শেষ দিকেই পুনর্গণনা শুরু হবে।
এদিকে গতকাল সোমবার গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইন জানান, পেনসেলভেনিয়াতেও ভোট পুনর্গণনার জন্য প্রয়োজনীয় একশ ভোটারের পক্ষ থেকে পিটিশন পূরণ করা হয়েছে।
ইলেকট্রনিক্স ডিভাইসে নেয়া ভোটে হ্যাকিং এর অভিযোগ এনে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় ভোট পুনর্গণনার আবেদন করেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন। তিনি এরই মধ্যে উইসকিনসনে ভোট পুনর্গণনার জন্য প্রয়োজনীয় কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন।
জিল স্টেইন বলেছেন, তিনি ভোটে জিতবেন না, কিন্তু ন্যায়বিচার নিশ্চিত করতে চান তিনি।

























































