শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সদ্য কারামুক্ত মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতিকে সংবর্ধনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

chauddagram-bnp-28-11-16
বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম :

সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহবায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি বেলাল হোসেন মিয়াজীকে সংবর্ধনা প্রদান করেছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে জামিনে মুক্তিলাভ করলে তাৎক্ষনিক বাদ মাগরিব উপজেলা বিএনপি কার্যালয়ে তাকে ফুল দিয়ে বরন করার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক জিএম তাহের পলাশী, যুগ্ন আহবায়ক ওহিদ উল্লাহ ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সবুজ, পৌর যুবদল নেতা কামাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর শনিবার রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল বেলাল মিয়াজীকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে সে কুমিল্লার আদালত থেকে জামিনে বের হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি