শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাশ্মিরে ১০ লাখ ভারতীয় সেনা মোতায়েন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৬

262514_1

ডেস্ক রিপোর্টঃ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ১০ লাখের বেশি ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া রেডিও পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন। খবর ডন নিউজ।

জাকারিয়া জানান, পাকিস্তানের উদ্বেগ সত্ত্বেও কাশ্মিরে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত। এখানে বিশাল সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নের অন্তরায়।

 তিনি আরও জানান, ভারতীয় বাহিনী নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা করছে এবং গত চার মাস ধরে কাশ্মিরের জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করছে তারা।

অনতিবিলম্বে কাশ্মিরে রক্তপাত বন্ধের আহ্বান জানান নাফিস জাকারিয়া।

জাকারিয়া বলেন, ‘ভারতের সঙ্গে অমীমাংসিত সব ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তান বিশ্বাস করে।’

তিনি দাবি করেন, কাশ্মির ইস্যুতে জাতিসংঘ তাদের শান্তিপূর্ণ প্রস্তাব দিয়েছে। আর এই প্রস্তাব বাস্তবায়নের দায়িত্বও জাতিসংঘের।

গতকাল মঙ্গলবার কাশ্মিরের একটি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় দুই সেনা কর্মকর্তাসহ সাত ভারতীয় জওয়ান নিহত হয়েছে। এ ঘটনার পর থেকে কাশ্মির সীমান্ত এলাকায় আরও বেশি সংখ্যক সেনা মোতায়েন করেছে ভারত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি