পূর্বাশা ডেস্ক:
ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা নিচে নেমে যাওয়ায় দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ায় কার্যক্রম স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে এ সিদ্ধান্ত হয়। এদিকে ঘন কুয়াশায় বাস-ট্রেন চলাচলেও বিঘ্ন হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ৫০টি ট্রেন যাত্রা বিলম্ব হয়েছে বলে জানিয়েছে।

























































