শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্পের জয়ে নোবেল বিজয়ী ওল সয়িঙ্কার আমেরিকার নাগরিকত্ব প্রত্যাখ্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৬

gettyimages-147811374-550x368

ডেস্ক রিপোর্ট : আমেরিকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই বিশ্বখ্যাত নাট্যকার ওল সোয়িঙ্কা ঘোষণা দিয়েছিলেন যে, যদি ট্রাম্প জেতে তবে তিনি তার ব্যাগ গুছিয়ে অন্যদেশে পাড়ি জমাবেন।

নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ায় নোবেল বিজয়ী ওল সোয়িঙ্কা এবার তার আমেরিকার নাগরিকত্ব সনদ ‘গ্রিনকার্ড’ পরিত্যাগ করেছেন। ওল সোয়িঙ্কার দেশ নাইজেরিয়া। ১৯৮৬ সালে তিনিই প্রথম আফ্রিকান হিসেবে নোবেল পুরষ্কার জিতেছিলেন। গত ২০ বছর ধরেই তিনি আমেরিকায় বসবাস করছিলেন এবং হার্ভার্ড, কর্নেল এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন।

নির্বাচনপূর্ব প্রতিজ্ঞানুযায়ী, ৮২ বছর বয়সী ওল সোয়িঙ্কা ইতোমধ্যেই আমেরিকা ত্যাগ করেছেন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এএফপির সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আমেরিকা ছেড়ে দিয়েছি, আমি তা-ই করেছি যা আমি বলেছিলাম।’

এসময় তিনি তার মাতৃভূমি নাইজেরিয়ায় ফিরে যাওয়ার বাসনা জানিয়ে বলেন, ‘ট্রাম্পের বিজয়ী আমি আৎকে উঠেছি। আমি গ্রিনকার্ড ছুঁড়ে ফেলেছি এবং নতুন আশ্রয়ের উদ্দেশ্যে যাত্রা করেছি। আমি সেখানেই থাকতে চাই যেখানে আমার থাকা উচিৎ ছিলো।’

তিনি বলেন, ‘আমি বলছিনা নাইজেরিয়ার লোকজন কখনো গ্রিনকার্ড দাবি না করুক। আমি শুধু বলছি যে, গ্রিনকার্ড তথা আমেরিকার নাগরিত্বের মেয়াদ কেবলই আমার শেষ হয়ে গেছে।’

দ্য ইনডিপেন্ডেন্ট



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি