চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম শহরে অবৈধ বিলবোর্ডের সংখ্যা বেড়েই চলেছে। সিটি কর্পোরেশন গত কয়েক বছর থেকে সামাধানের ইঙ্গিত দিলেও প্রকৃত সমাধান মিলছেনা।
তারই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত ২০১২-২০১৩ বছরের তালিকা বহির্ভূত নতুন কিন্তু অবৈধ বিলবোর্ডের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানান সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা সামসুল আলম।
তিনি বলেন, গত দুয়েক বছরে অবৈধ নতুন বিলবোর্ডগুলো দেখে দেখে তালিকাভূক্ত করছি। সম্পূর্ন তালিকা প্রস্তুত হয়ে গেলেই আমরা পুরোদমে অভিযানে নামব।
তালিকা অনুযায়ী ৬৪৮৫ টি বিলবোর্ড বৈধ এবং ৪২২ টি বিলবোর্ড পূর্ব অনুমোদন ব্যতিত সংস্থাপন করা হয়েছিল।
চট্টগ্রামের বিজ্ঞাপনী সংস্থার মালিক সমিতির সভাপতি ফরিদ মাহমুদ বলেন, নগরকর্তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমাদের কিছু বলার আছে। কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের সাথে কোন কথাই বলেনি।
সিটি কর্পোরেশন এ পর্যন্ত ৪২২ টি বিলবোর্ডের একটি তালিকা তৈরি করেছিল এখন হয়তো আরো কিছু বেশি হতে পারে।
ফরিদ মাহমুদ অভিযোগ করেন, এই অবৈধ বিলবোর্ডের তালিকায় এমন কিছু বিলবোর্ড যুক্ত আছে যেগুলো তালিকা প্রণয়ণের সময় থেকে বৈধ ছিল। এ নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞাপনী সংস্থার মালিক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে।
সিএমপি সহকারী কমিশনার (ডিবি) মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, আমরা বিলবোর্ড মালিকদের আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছি অবৈধ বিলবোর্ড সরিয়ে ফেলার জন্য। অন্যথায় অবৈধ সব বিলবোর্ডই নষ্ট করে ফেলা হবে।
ডেইলি সান থেকে অনুদিত
























































