শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সদর দক্ষিণে রিভলবার ও ৩ রাউন্ডগুলিসহ এক ডাকাত গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৪

তাওহিদ হোসেন মিঠু
কুমিল্লা-নোয়াখালী সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কাকসার কাচিকাটা সড়কে মঙ্গলবার ভোররাত ৪ টায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় একটি রিভলবার, ৩ রাউন্ডগুলি ও চাকু-কোচসহ মোঃ রাসেল (৩৬) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে লালমাই হাইওয়ে পুলিশ ।
গ্রেফতার হওয়া মোঃ রাসেল (৩৬) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জগতপুর গ্রামের মোঃ সোলেমানের ছেলে । লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে কয়েকটি ডাকাতির মামলা রয়েছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি