স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে গত সোমবার স্থানীয় এক অডিটোরিয়ামে ২৯ নভেম্বর ২০ দলীয় জোটের সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগরী জামায়াতের আমীর ও জেলা ২০ দলের যুগ্ম-আহবায়ক কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এ কে এম এমদাদুল হক মামুন, মাহবুবুর রহমান, মজিবুর রহমান ভুঁইয়া, মহানগরী শিবির সভাপতি শাহ আলম, জামায়াত নেতা কামরুজ্জামান সোহেল, মহানগরী শিবিরের সেক্রেটারী কামাল হোসাইন, দক্ষিণ জেলা শিবির সেক্রেটারী আমজাদ হোসেন রোমনসহ আরো অনেকে।

















































