শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় নিহত জব্বারের লাশ ৬ মাস পর কবর থেকে উত্তোলন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৪

কাজী জাফরউল্লাহ আজাদঃ
চান্দিনা পৌরসভাধীন দক্ষিন চান্দিনায় চলতি বছরের ২০ মে দক্ষিন চান্দিনা গ্রামের মৃত মানিকের ছেলে মো.আব্দুর রশিদ এর নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে নিহত আব্দুল জব্বারের মরদেহ ময়নাতদন্তের জন পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। নিহত আব্দুল জব্বার ছায়কট গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। গতকাল ২০ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুুরে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.আলী আফরোজ এর উপস্থিতিতে মামলা তদন্তকারী অফিসার চান্দিনা থানার এসআই আব্দুস সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের আত্মীয় স্বজনদের সহযোগীতায় এ লাশ উত্তোলন করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের ২০ মে সেফটি ট্যাংকে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ডেকোরেশন মিস্ত্রী আব্দুল জব্বার (৩৫) নিহত হয়।
নিহত আব্দুল জব্বারের ছেলে মো.নাজমুল হাছান বাপ্পি (১৯) অভিযোগ করে বলেন- আব্দুর রশিদের বাড়িতে নির্মিত বহুতল ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে ময়মনসিংহের রাজমিস্ত্রী কাঁলাচান বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে নিহত হন। কালাচান কে উদ্ধারের জন্য বাড়ির মালিক আব্দুর রশিদ তার বাড়ির সামনে অবস্থিত চা দোকান হতে আমার বাবা আব্দুল জব্বারকে ডেকে নিয়ে কালাচানকে উদ্ধারের জন্য সেফটি ট্যাংকিতে প্রবেশ করায় এতে আমার পিতা ও শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।
এদিকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যাস্থতায় নিহত আব্দুল জব্বারের পরিবার মামলা দায়ের করেনি। দীর্ঘদিন স্থানীয় ভাবে কোন সুবিচার না পেয়ে নিহতের স্ত্রী বকুল বেগম বাদী হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ০৯.১০.২০১৪ ইং তারিখে প্যানেল কোডের ৩০২,২০১, ৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিবাদীরা হলেন মো.আব্দুর রশিদ (৪৫), রশিদের বড় ভাই ভুলু মিয়া (৪৮),রশিদের ছেলে মো.আনোয়ার (২২), আবুল কালাম (২০), রশিদের ভগ্নিপতি সফিক (৩৫) গং। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর গন্যে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চান্দিনা থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দিলে মামলাটি চান্দিনা থানায় এফআইআর ভুক্ত হয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুস সুলতান জানান- মামলা রহস্য উদঘাটন ও তদন্তের স্বার্থে মৃত দেহ উত্তোলন পূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। Jabbar copy



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি