তাওহিদ হোসেন মিঠু
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি.মোবাশ্বের আলম ভূইয়া ২৯ নভেম্বরের মধ্যে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার একটি পার্টি সেন্টারে আয়োজিত সমাবেশে এ হুমকি দেয়া হয়। ওই দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সামবেশে বক্তারা বলেন, আগামী ২৯ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে বেগম জিয়ার সমাবেশকে ব্যর্থ করার চক্রান্ত স্বরূপ সরকারী দলের মন্ত্রী, এমপিদের হিন চক্রান্তে তাকে আটক করা হয়।
সামবেশে যৌথ আল্টিমেটাম দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম চৌধুরী ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার নয়ন।
সামবেশে বক্তারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার সমাবেশের আগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সক্রিয় নেতা কুমিল্লা-১০(সদর দক্ষিণ ও নাঙ্গলকোট)আসনের বিএনপি দলীয় এমপি প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়াকে আটক করে সরকার বাকশালী ধারার বহিঃপ্রকাশ করেছে। তারা বলেন সার্জশীট হয়ে যাওয়া একটি মামলায় কিভাবে একজন প্রতিষ্ঠিত নেতাকে আসামী করা হয় এটা জাতির কাছে প্রশ্ন। তারা বলেন মোবাশ্বে আলমের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে বেগম জিয়ার সমাবেশের পর ৩০ তারিখ থেকে কুমিল্লাবাসী স্ফুলিঙোগর মতো জ্বলে উঠবে।
সমাবেশে বক্তারা আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান, জেলা বিএনপি নেতা জসীম উদ্দিন , এস এ বারী সেলিম, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মামুনুর রশিদ মজুমদার, আহসান হাবিব দুলাল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ ,আনোয়ার উল্লাহ, হারুনুর রশিদ, নুরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি আমিরুজ্জামান আমির, জেলা ছাত্রদল সভাপতি উৎবাতুল বারী আবু , হাসান ইমাম মজুমদার, সায়েম মজুমদার প্রমুখ।

















































