বৃহস্পতিবার,১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্কিন রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন বার্নিকেট


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৪

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকেট। বুধবার যুক্তরাষ্ট্র সিনেটে কণ্ঠভোটে তাকে নির্বাচন করা হয়। বর্তমানে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনরত ড্যান ডব্লিউ মজিনার স্থলাভিষিক্ত হবেন মার্সিয়া স্টিফেন।

মার্সিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব হিউম্যান রিসোর্সে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন। এর আগে ২০০৮-২০১১ পর্যন্ত সেনেগাল এবং গিনি-বিসাওয়ে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে ব্যুরো অব সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানে অফিস পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।209677_1



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি