শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন


প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃ
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ৮টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় অভিবাদন জানায়, বিউগলে বাজানো হয় করুণ সুর।

এরপর সোয়া ৮টায় শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা।

শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনেই শিখা অনির্বাণে দর্শনার্থী বইয়ে সই করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান এবং সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।djghj



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি