শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » চান্দিনায় ইউপি ভবনের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ অধ্যাপক মো.আলী আশরাফ এমপি’র প্রতিশ্রুতি


চান্দিনায় ইউপি ভবনের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ অধ্যাপক মো.আলী আশরাফ এমপি’র প্রতিশ্রুতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

শরীফ আহমেদ খান জুয়েল
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নতুন ভবন শুহিলপুরে নির্মানের দাবীতে বিক্ষোভ করেছে শুহিলপুর ইউনিয়নবাসী। গতকাল ২২ নভেম্বর শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এমপি শুহিলপুর ইউনিয়ন পরিদর্শনে গেলে এলাকাবাসী বিক্ষোভ করে ও ইউপি ভবন শুহিলপুরে স্থাপনের জোর দাবী জানান। এ সময় তিনি স্থানীয় জনগনকে ইউপি ভবন শুহিলপুরে নির্মান করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।্ উল্লেখ যে, বর্তমান ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনটির জরাজীর্ণ অবস্থা বিরাজ করার কারনে নতুন ভবন নির্মানের সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু স্থান নির্বাচন না হওয়ার কারনে দীর্ঘ ৩ বছর যাবত নতুন ভবন নির্মান করা সম্ভব হয়নি। শুহিলপুর ইউপি চেয়ারম্যান মো.হারুনুর রশীদ জানান- ইউনিয়নের নামকরন শুহিলপুর হওয়ার কারনে শুহিলপুর বাসী এ দাবী জানান। যেহেতু শুহিলপুরের উপর দিয়েই ইলিয়টগঞ্জ কৃষ্ণপুর পাকা রাস্তা বয়ে গেছে সেহেতু জনগনের সেবা সুবিধা গ্রহনের লক্ষে ভবনটি শুহিলপুরেই স্থাপন করার প্রয়োজনীয়তা রয়েছে। স্থানীয় সংসদ সদস্য শুহিলপুর ইউনিয়ন পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.আলী আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মোখলেছুর রহমান দুলু মাষ্টার, কাজী গোলাম দস্তগীর পাপন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.,মফিজুল ইসলাম কমিশনার, কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি আলহাজ্ব মো.মনির খন্দকার, চান্দিনা উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো.জহিরুল ইসলাম মুন্সি ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি