শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনার মাধাইয়ায় কারিগরী কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনার মাধাইয়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কলাগাও এ একটি কারিগরী কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করা হয়েছে। গতকাল ২২ নভেম্বর (শনিবার) বিকেলে মাধাইয়া বাজার ছাদিম আলী উচ্চ বিদ্যালয়ে সাবেক ডেপুটি স্পিকার, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.আলী আশরাফ এমপি’র সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় কারিগরী কলেজটি স্থাপনের লক্ষে অধ্যাপক মো.আলী আশরাফ এমপি’কে চেয়ারম্যান করে ১৯ সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম-সম্পাদক আহমেদ খালেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান, মহিচাইল ইউপি চেয়ারম্যান মো.রুহুল আমিন,মাধাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.অহিদউল্লাহ, বিশিষ্ঠ ব্যবসায়ী মো.শাহআলম, চন্দন চন্দ্র সাহা, মো.মনিরুল ইসলাম, মো.রফিকুল ইসলাম, জামাল মোহাম্মদ নাসের, ফরিদ আহমেদ সরকার, আব্দুল ওয়াদুদ মুহুরী, আবুদস সালাম সওদাগর, মো.মহিউদ্দিন মেম্বার।
চান্দিনার ২,৩৫,০০০/=(দুইলক্ষ পয়ত্রিশ হাজার) জন অধ্যুষিত এলাকায় কারিগরী শিক্ষা প্রদানের জন্য কোন কলেজ না থাকায় যুবশক্তিকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরনের লক্ষে অধ্যাপক মো.আলী আশরাফ এমপি এ উদ্যোগ গ্রহন করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি