তাওহিদ হোসেন মিঠুঃ
বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বলেছেন, দেশ ও দেশের মানুষ আজ চরম দুঃসময় অতিক্রম করছে। দিনের পর দিন আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। দুর্নীতি অনাচার সকল সময়ের সীমা ছাড়িয়ে গেছে। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে অবৈধ সরকারকে উৎখাত করতে হবে। তা না হলে জাতি অন্ধকারে নিপতিত হবে।
আগামী ২৯ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কুমিল্লা জনসভাকে কেন্দ্র করে শনিবার বিকেলে নগরীর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের ভাষা বুঝেনা। রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা হয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। পরতর্বীতে যে সরকার ক্ষমতায় এসেছে তারাও গণতন্ত্র চর্চা করেনি। গনতন্ত্রের চর্চা হলে যুদ্ধেরই প্রয়োজন হতো না।
নজরুল ইসলাম খান বলেন বর্তমান অবৈধ সরকারকে মানুষ ভোট দেয়নি। গায়ের জোর ক্ষমতায় রয়েছে। দেশের ৪০নি নিবন্ধিত দলের মধ্যে ২৯টিই নির্বাচনে অংশ নেয়নি। সারা বিশ্ব কোন পর্যবেক্ষক পাঠায়নি। ওই নির্বাচনে জনগনের মতামতের কোন প্রতিফলন হয়নি। তাই জনগণের প্রতিও তাদের কোন লক্ষ নেই। তারা এখন লুটতরাজে ব্যস্ত।
এই পরিস্থিতিতে কোন দেশ প্রেমিক বসে থাকতে পারেনা। তাই বেগম জিয়া দেশ বাঁচাতে মানুষের কল্যানে মানুষের কাছে ছুটে যাচ্ছেন। মানুষের সাথে মতবিনিময় করছেন।
কুমিল্লা জেলা বিএনিপর সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমন্বয় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির যুগ্ম আহ্বায়ক বরকত উল্লাহ বুলু, কেন্দ্রিয় বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহজান, কেন্দ্রিয় বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন , জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ চৌধুরী ফারুক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি উৎবাতুল বারি আবু, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ আরো অনেকে।

















































