শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া কুমিল্লায় জনসভা উপলক্ষে নগরীতে লেবারপার্টির প্রচার মিছিল ও সমাবেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

labar parti pic 22-11-14

স্টাফ রিপোর্টার ॥
আগামী ২৯ নভেম্বর খালেদা জিয়া কুমিল্লায় জনসভা উপলক্ষে গতকাল নগরীতে লেবারপার্টির প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় কুমিল্লা টাউনহল মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্ত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেবারপার্টির মহাসচিব  হামদুল্লাহ আল-মেহেদী। বিশেষ অতিথি ছিলেন ভাইস্ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক মহসিন ভূইয়া, সাধারণ সম্পাদক গোলাম মুর্তুজা, সহ-সভাপতি মোঃ নজির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আজম, কুমিল্লা সদর দক্ষিণ জেলা সাধরণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ, কুমিল্লা মহানগর ছাত্র ফোরামের সভাপতি মোঃ নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আল-মান্না, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান তৈয়্যব সবুজ প্রমূখ। সমাবেশটি একটি সংক্ষিপ্ত সমাবেশে মধ্যে দিয়ে শেষ হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি