পূর্বাশা ডেস্কঃ
রণবীর এবং প্রিয়াঙ্কা সংক্রান্ত সেই বিভ্রান্তির মীমাংসা হয়ে গেছে বহুদিন আগে। কিন্তু ক্যাটরিনা কাইফ সেই সূত্রেই আজও আগুন পুষে রেখেছেন হৃদয়ে!
সচরাচর দেখা হয় না তাদের। একসঙ্গে কাজও করা হয়নি কখনো। যোগাযোগ বা ভাব-বিনিময়ের কোনো নজিরও নেই এখন পর্যন্ত। তবু প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের মধ্যে বিরাজ করে একটি দ্বন্দ্বের দেয়াল।
এ নিয়ে অনেক বিভিন্ন সময়ে গুজব-গুঞ্জনও রটেছে অনেক। কিন্তু বলিউডের এই দুই ডাকসাইটে সুন্দরী নিজেদের মধ্যকার দ্বন্দের দেয়ালটি বজায় রাখতেই আগ্রহী। সালমান খানের বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠানে তাদের আচরণ দেখে বোঝা গেল এমনটাই।
গেল সপ্তাহে হায়দরাবাদে অর্পিতার বিয়ের অনুষ্ঠানে অংশ নেন প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা। সেই অনুষ্ঠানে সচেতনভাবে তারা একে অন্যকে এড়িয়ে যান। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে করন জোহর ও এক থা টাইগার ছবির পরিচালক কবির খানের সঙ্গে আড্ডায় মজে ছিলেন ক্যাটরিনা। তার মুখোমুখি হতে হবে বলে নাকি করনের মতো ঘণিষ্ঠজনের সঙ্গেও সেই অনুষ্ঠানে একটি কথাও বলেননি প্রিয়াঙ্কা।
গত বছর শুটআউট ইন ওয়াডালা ছবির সেটেও ঘটেছিল এমনতর ঘটনা। কোরিওগ্রাফার আহমেদ খানের নির্দেশনায় প্রিয়াঙ্কা চোপড়া ছবিটির একটি আইটেম গানের শুটিং করছিলেন তখন। আহমেদের সঙ্গে দেখা করতে তখন ‘ব্যাং ব্যাং ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে সেই সেটে আসেন ক্যাটরিনা। একই সেটে দাঁড়িয়্ওে সেদিন কেউ কথা বলেননি কারো সঙ্গে। এমন কী সৌজন্যতার খাতির খানিক হাসি বিনিময়ও ঘটেনি।
এই কঠোর দ্বন্দ্বের কারণ রণবীর কাপুর। আনজানা আনজানি ছবিতে রণবীর ও প্রিয়াঙ্কা অভিনয় করেন জুটি বেঁধে। তখন বাতাসে ভেসেছিল তাদের প্রেমের গুঞ্জন। সে নিয়েও প্রিয়াঙ্কার ওপর চটেছিলেন ক্যাটরিনা। সিনেমাটি মুক্তি পাওয়ার পর গুঞ্জন গুজবে পরিণত হয়ে মরে গেছে। কিন্তু দুই সুন্দরীর মনে ক্ষোভ এখন টগবগে! সূত্র: মিড-ডে

























































