সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব মুসলিমা সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ ৩য়

পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৪

cf1021dd23cc028465ba0c9c94bb7748

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস’র ছাত্রী তাসনিম তারান্নুম কারিশমা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ৩য় হয়েছেন। বাংলাদেশের মুখ উজ্জ্বল করে মিস মুসলিমা-২০১৪ এ তিনি দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন। কারিশমা চট্টগ্রামের মাদারবাড়ির ব্যবসায়ী মোহাম্মদ মহসিন ও শিক্ষিকা সেলিনা আকতারের কন্যা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় সমাপ্ত ওয়ার্ল্ড মুসলিমা এওয়ার্ডে কারিশমা মোস্ট ফেভারিট মুসলিমা এওয়ার্ড পেয়েছেন। ভোটে সবচে বেশি পেয়েছেন তিনি। তবে সার্বিক বিচারে তিউনেশিয়ার বেনগুয়ে ফ্রাচে ফাতমা চ্যাম্পিয়ন, ইউকে’র দিনা তরকিয়া প্রথম রানার আপ এবং বাংলাদেশের কারিশমা হন দ্বিতীয় রানার আপ।

গত বছর ওয়ার্ল্ড মুসলিমা ফাউন্ডেশনের উদ্যোগে এ ধার্মিক ও বুদ্ধিমতি নারীর বিশ্ব মুসলিম সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বাদ-প্রতিবাদও ওঠেছিল জাকার্তায়। সুন্নী আলেমদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সফল সমাপ্ত হয় এই প্রতিযোগিতা।

‘হিজাবের আড়ালে জ্ঞান লুকায়িত নয়’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিযোগিতাটি হয় বলে জানান আয়োজক ফাউন্ডেশনের সদস্য জেবা যিজওয়ার। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা একা শান্তি অনেকটা সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে বিশ্ব মুসলিমে ধার্মিক ও সুন্দরীদের ইতিবাচক উপস্থাপনের লক্ষ্যেই এর আয়োজন করেন। যা ইতোমধ্যে ব্যাপক সাড়া তুলেছে। দ্বিতীয় রানার আপ হিসেবে কারিশমা পাচ্ছেন ওমরাহ হজ্ব প্যাকেজসহ দারুণ অভাবনীয় সব উপহার।download

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস’র ছাত্রী তাসনিম তারান্নুম কারিশমা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ৩য় হয়েছেন। বাংলাদেশের মুখ উজ্জ্বল করে মিস মুসলিমা-২০১৪ এ তিনি দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন। কারিশমা চট্টগ্রামের মাদারবাড়ির ব্যবসায়ী মোহাম্মদ মহসিন ও শিক্ষিকা সেলিনা আকতারের কন্যা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় সমাপ্ত ওয়ার্ল্ড মুসলিমা এওয়ার্ডে কারিশমা মোস্ট ফেভারিট মুসলিমা এওয়ার্ড পেয়েছেন। ভোটে সবচে বেশি পেয়েছেন তিনি। তবে সার্বিক বিচারে তিউনেশিয়ার বেনগুয়ে ফ্রাচে ফাতমা চ্যাম্পিয়ন, ইউকে’র দিনা তরকিয়া প্রথম রানার আপ এবং বাংলাদেশের কারিশমা হন দ্বিতীয় রানার আপ।

গত বছর ওয়ার্ল্ড মুসলিমা ফাউন্ডেশনের উদ্যোগে এ ধার্মিক ও বুদ্ধিমতি নারীর বিশ্ব মুসলিম সুন্দরী প্রতিযোগিতা নিয়ে বাদ-প্রতিবাদও ওঠেছিল জাকার্তায়। সুন্নী আলেমদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সফল সমাপ্ত হয় এই প্রতিযোগিতা।

‘হিজাবের আড়ালে জ্ঞান লুকায়িত নয়’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিযোগিতাটি হয় বলে জানান আয়োজক ফাউন্ডেশনের সদস্য জেবা যিজওয়ার। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা একা শান্তি অনেকটা সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে বিশ্ব মুসলিমে ধার্মিক ও সুন্দরীদের ইতিবাচক উপস্থাপনের লক্ষ্যেই এর আয়োজন করেন। যা ইতোমধ্যে ব্যাপক সাড়া তুলেছে। দ্বিতীয় রানার আপ হিসেবে কারিশমা পাচ্ছেন ওমরাহ হজ্ব প্যাকেজসহ দারুণ অভাবনীয় সব উপহার।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি