শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাফেজিয়া মাদ্রাসাকে জাতীয় শিক্ষা নীতিতে যুক্ত করা দরকার -হাজী বাহার এম পি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

hafez kollan somity pic

এইচ এম মহিউদ্দিন ॥
হাফেজিয়া মাদ্রাসাকে জাতীয় শিক্ষা নীতিতে যুক্ত করা দরকার । তিনি আরো বলেন হাফেজে কুরআনগণ কুরআনের ধারক ও বাহক, এরা আল¬াহর কাছে অত্যন্ত সম্মানিত, এই শিক্ষাধারা আজ প্রায় দেড় হাজার বছর ধরে চলে আসছে, একে সমৃদ্ধশালী করার জন্য জাতীয় শিক্ষা নীতিতে অন্তর্ভূক্ত করা দরকার। হাফেজে কুরআনগণ সমাজে সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্রবাদ, ইভটিজিং, মাদকাসক্ততা ও এইচ আই ভি এইডস সহ ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধে খুবই সোচ্চার। তাই এদের পাশে সকল সচেতন ও দানশীল ব্যক্তিদের দাঁড়ানো দরকার, হাফেজ শিক্ষার্থীদের আরো বেশী পড়া লেখায় মনযোগী হওয়া দরকার।
জাতীয় ভিত্তিক হাফেজে কুরআনদের সংগঠন হাফেজ কল্যান সমিতি’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন ঐতিহাসিক কুমিল¬া টাউন হল মিলনায়তনে গতকাল শনিবার, সকাল ১০টায় সমিতির সভাপতি হাফেজ মাও: মীর হোসাইন পাটোয়ারী সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্ল¬া সদর আসনের মাননীয় এম.পি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার।
সমিতির মহাসচিব হাফেজ মাও: আহছানুল করীম আল আযহারীর সঞ্চলনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল¬ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জনাব সানাউল হক, ইসলামিক ফাউন্ডেশন কুমিল¬ার উপ-পরিচালক আবুল কাশেম মজুমদার, মীরসরাই দরবার শরীফের পীর হাফেজ মাও: শাহ মিসবাহুল ইসলাম লতিফি, কুমিল¬া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আল¬ামা আবদুল মতিন, গোল্ড সিলভার হোমস লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ ফারুক আহমদ, এতে আরো বক্তব্য রাখেন হাফেজ মাও: মোসলেহ উদ্দিন, হাফেজ মাও: সারওয়ার আলম ভূঁঞা, হাফেজ মাও: আমীনুল¬াহ,হাফেজ মাও: তাজুল ইসলাম, হাফেজ মাও: কবির আহমদ, হাফেজ মাও: জসীম উদ্দিন সরকার, অধ্যক্ষ ফরিদ আহমদ ভূঞা, প্রফেসর শাহাদাত হোসেন, হাফেজ মাও: হুমায়ুন কবির, হাফেজ আহসান হাবীব, হাফেজ  আবু বকর পাটোয়ারী, প্রমুখ
অনুষ্ঠান শেষে হিফজ শিক্ষা স¤প্রসারণে হাফেজ মাও: নেসার আহমদ নাসেরী (ঢাকা), হাফেজ মাও: কবির আহমদ (ছাতিপট্টি), হাফেজ মাও: আহছানুল করীম আল আজহারী (মহাসচিব) কে জাতীয় শ্রেষ্ঠ হাফেজ সম্মাননা,  হাফেজ সাইফুল ইসলাম কে শ্রেষ্ঠ হিফজ খানা প্রধান শিক্ষক। হাফেজ মাও: রুহুল আমীনকে শ্রেষ্ঠ পিতা ও নোয়াপাড়া মোহাম্মদিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসাকে শ্রেষ্ঠ হিফজ খানা সম্মাননা প্রধান করা হয়। সেই সাথে ১১৮ জন হিফজ শিক্ষার্থীকে বৃত্তি-সনদ, ২০ জন দরিদ্র শিক্ষার্থীকে উপবৃত্তি ও ২ জন দরিদ্র প্রতিবন্ধি হাফেজ সাহেবকে আর্থিক সহায়তা দিয়ে দোয়ার মাধ্যমে সম্মেলন শেষ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি