শরীফ আহমেদ খান জুয়েল
আগামী ২৯ নভেম্বর বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কুমিল্লা সফরকে সফল করার লক্ষে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র মত বিনিময় ও ২০ দলীয় জোটের সভা আজ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১১ টায় বিএনপি’র কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র নেতৃবৃন্দের দলীয় কার্যালয়ে মত বিনিময় ও ২০ দলীয় জোটের সভাটি চান্দিনা পৌর সভা সংলগ্ন জেলা পরিষদ অডিটরিয়ামে বিকেল ৩ টা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে কুমিল্লা উত্তর জেলার বিএনপি সভাপতি ও ২০ দলীয় জোটের সমন্বয়ক আলহাজ্ব মো.খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মো.নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বিএনপি’র যুগ্ম মহাসচিব মো.বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, এলডিপি’র মহাসচিব ড.রেদোয়ান আহমেদ ও শাহাজাহান এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।এদিকে এ সভাকে কেন্দ্র করে চান্দিনায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। কেন্দ্রিয় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যস্থতায় র্দীঘ প্রায় ১ যুগের রাজনৈতিক বৈরীতার অবসান ঘটিয়ে আজ উভয় নেতা এক মঞ্চে উঠবেন বলে নেতাকর্মীদের মাঝে ¯œায়ুটান দেখা গিয়েছে। কেন্দ্রিয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ড. রেদোয়ান আহমেদ ও খোরশেদ আলমের অনুসারীরা ব্যাপক কর্মী সমাগমের প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। তবে দীর্ঘ বিরোধকৃত এ সমঝোতা কে কেন্দ্রিয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘোষনার লক্ষে এ সভা আজ অনুষ্ঠিত হবে বলে বিএনপি ও এলডিপি’র শীর্ষ একাধিক নেতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে চান্দিনা পৌর মেয়র ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মো.আলমগীর খান জানান-উল্লেখিত কর্মসুচী সমুহ সফল করার লক্ষে আমরা কাজ করছি। মঙ্গলবার মতবিনিময় ও ২০ দলীয় সভা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

















































