শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনায় বঙ্গবন্ধু প্রজন্মলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় চান্দিনা পৌরসভার ২নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে মো.রবিউল ইসলামকে সভাপতি এবং মো.আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৩২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। চান্দিনা পৌর বঙ্গবন্ধু প্রজন্মলীগের আহবায়ক মো.বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন-চান্দিনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথির বক্তৃতা করেন-চান্দিনা পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক আবদুল মতিন কমিশনার, সাধারণ সম্পাদক মো.মফিজুল ইসলাম কমিশনার, কুমিল্ল্ াউত্তর জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মো.মনির খন্দকার। প্রধান বক্তার বক্তৃতা করেন-বঙ্গবন্ধু প্রজন্মলীগ চান্দিনা পৌর শাখার সদস্য সচিব গাজী বেলায়েত হোসেন। চান্দিনা পৌর ছাত্রলীগ সভাপতি মো.মোজাম্মেল হক এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন-বুড়িচং ছাত্রলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন ভুইয়া, সাবেক ছাত্র নেতা সুমন সরকার,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.কাউছার আহমেদ,শাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা যুবলীগ’র দপ্তর সম্পাদক আব্দুল হান্নান স্বপন, আওয়ামীলীগ নেতা মো.বাহারুল ইসলাম, আয়াত আলী, জহিরুল ইসলাম, ওমর ফারুক, সোলেমান, বাসার মাহমুদ, ইকবাল সরকার, শাহআলম প্রমুখ।

















































