শরীফ আহমেদ খান জুয়েল
দীর্ঘ ২ মাস ২১ দিন পর কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাময়িক বহিস্কৃত সভাপতি আলহাজ্ব মো.খোরশেদ আলম এর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২৩ নভেম্বর রবিবার বিএনপি’র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী’র স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয় । এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহারের খবর শুনে কুমিল্লা উত্তর জেলা সহ সারা চান্দিনায় সকল স্তরের বিএনপি নেতাকর্মীদের মাঝে বাধঁ ভাঙ্গা আনন্দের জোয়ার বইছে। বিকেল চারটার দিকে বিএনপি’র নেতাকর্মীরা কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কার্যালয়ে তাদের প্রিয় নেতা খোরশেদ আলমকে ফুল দিয়ে বরন করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন।সন্ধ্যা সাড়ে সাতটায় চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা করে চান্দিনা বাজারস্থ দলীয় কার্যালয়ে আলহাজ্ব মো.খোরশেদ আলমকে নিয়ে আসে। তখন বিএনপি’র নেতাকর্মীরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে ও মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরন করে নেন। পরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো.খোরশেদ আলম, সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.মফিজ উদ্দিন ভুইয়া, সহ-সভাপতি ও পৌর বিএনপি’র সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, চান্দিনা পৌর মেয়র ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ মো.আলমগীর খান।
আলোচনা সভা শেষে এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মো.খোরশেদ আলম জানান- আমি দীর্ঘদিন ধরে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’কে আকড়ে ধরে রেখেছি এবং একটি শক্তিশালী সংগঠনে পরিনত করেছি। গত ২৭ আগষ্ট মতবিনিময় সভাকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনায় আমাকে সহ আরো ৫ বিএনপি নেতাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়। আমি শহীদ জিয়ার আদর্শে ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলের জন্য কাজ করেছি বিধায় দল আমাকে মুল্যায়ন করে স্বপদে বহাল রেখে বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে। আগামীতে দলের জন্য আরো বেশি নিবেদিত হয়ে কাজ করব।আমার সাথে আরো ৫ নেতার বহিষ্কারাদেশ ও অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস প্রদান করেছেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো.আলাউদ্দিন, চান্দিনা পৌর কাউন্সিলর হাজী নুরুল ইসলাম, শহীদুল ইসলাম, শাহাজাহান সরকার, কামাল হোসেন, পৌর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো.মনির খান, খোরশেদ আলম পরিষদের সভাপতি গোলাম রাব্বানি সিয়ান, সাধারণ সম্পাদক ই.ম শান্ত, আতিকুর রহমান সহ উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদলের শতশত নেতাকর্মীবৃন্দ। পৌর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক হাজী মো.আলমগীর হোসেন আবেগ-আল্পুত কন্ঠে এক প্রতিক্রিয়ায় জানান-আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আমাদের প্রিয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৭ আগষ্ঠ বিএনপি’র মত বিনিময় সভায় এলডিপি’র মহাসচিব ড.রেদোয়ান আহমেদ যোগদান করতে গেলে বিএনপি’র নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ৩ সেপ্টেম্বর খোরশেদ আলম সহ বিএনপি’র ৬ নেতাকর্মী সাময়িক ভাবে বহিস্কৃত হন।

















































