শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় পিএসসি ও এবতেদায়ী পরীক্ষা, অনুপস্থিত ৫২৬ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৪

কাজী জাফর উল্লাহ আজাদ
সারা বাংলাদেশের ন্যায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) ও এবতেদায়ী পরীক্ষা। গত ২৩ নভেম্বর (রবিবার) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইংরেজি পরীক্ষার মধ্যে দিয়ে পিএসসি ও এবতেদায়ী পরীক্ষা শুরু হয়। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়েছে।
রবিবার সকালে চান্দিনা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ড.ফিরোজা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ, সহকারী মৎস্য সম্প্রসারন অফিসার মো.ইউনুছ মিয়া, চান্দিনা থানা অফিসার ইনচার্জ গোলাম মোর্সেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মো.মনির খন্দকার। কেন্দ্র পরিদর্শনকালে ইউএনও শেখ ছালেহ আহাম্মদ সকল সচিব, হল সুপার, কেন্দ্র পরিদর্শক ও কক্ষ পরিদর্শকদের বাধ্যতামূলক আইডি কার্ড এবং পরীক্ষার্থীদের স্কুল ড্রেস পড়ে কেন্দ্রে আসার নির্দেশনা প্রদান করেন। পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য প্রতি কেন্দ্রে একজন করে ডাক্তার নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল। এদিকে চান্দিনা ড.ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অধিকাংশ কক্ষে বিদ্যুতের আলোর ব্যবস্থা না থাকায় আবছা অন্ধকারে কোমলমতি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করে।এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান ক্ষোভ প্রকাশ করেন এবং কেন্দ্র সচিবকে অনতিবিলম্বে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করার নির্দেশ প্রদান করেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পিএসসি ও মাদ্রাসা বোর্ডের অধীনে এবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, চান্দিনায় ১৩২ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫৩০ জন শিক্ষার্থী ২১ টি কেন্দ্রে এবং এবতেদায়ী শাখায় ১১৯৪ জন শিক্ষার্থী ১২ টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও তন্মধ্যে অনুপস্থিতির সংখ্যা ছিল পিএসসি ৩৪৬, এবতেদায়ী ১৮০ জন। কোন পরীক্ষার্থী অসদ উপায় অবলম্বন করেনি। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় বৈদ্যুতিক আলোর স্বল্পতার বিষয়ে তিনি আরও জানান-বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে অনতিবিলম্বে আলোর ব্যবস্থা করার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ প্রদান করেছি।Final PSC copy



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি