‘এ সময় তিনি (নিশা দেশাই বিসওয়াল) আরো বলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরো সুদীর্ঘ হবে।’

শমসের মবিন চৌধুরী জানান, বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) শক্তিশালী করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন।
পাশাপাশি দুই দেশের পাস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় বলে জানান শমসের মবিন চৌধুরী।
বৈঠকে নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং খালেদা জিয়ার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে নিশা দেশাই বিসওয়াল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা আসেন।























































