শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রেলমন্ত্রীর পরামর্শ নিচ্ছেন চিরকুমার বৃদ্ধরা!


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৪

 

url38

ডেস্ক রিপোর্ট : গত মাসে সারাদেশে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে। ষাটোর্ধ্ব মন্ত্রীর তরুণীকে বিয়ে করা নিয়ে কম হাস্যরস হয়নি। মন্ত্রী নিজেও বিষয়টি উপভোগ করেছেন। এই বয়সে তরুণীকে বিয়ে করতে দেখে নাকি পরিচিত অবিবাহিত বয়স্করাও সাহস পাচ্ছেন বলে জানালেন মন্ত্রী স্বয়ং। অনেকে নাকি তাকে ফোন করে পরামর্শও চাচ্ছেন।

শনিবার বিকালে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে একটি অনুষ্ঠানে রেলমন্ত্রী নিজেই এমন কথা জানালেন।
তিনি বলেন, ৬০ বছরের পরে আমার বিয়ে করা দেখে অনেক বুড়ার বিয়ে করার খায়েশ জন্মেছে। তারা অনেকে আমাকে ফোন করে জানিয়েছে, চিন্তা করেছিলাম আর বিয়ে করব না। কিন্তু তুমি যদি ৬৫ বছর বয়সে বিয়ে করতে পারো,
তো আমরা কেন পারব না?
বেশি বয়সে বিয়ে করার ব্যাপারে মন্ত্রী আত্মপক্ষ সমর্থন করে বলেন, আমি বিয়ে দেরিতে করেছি এটা ঠিক। তবে আমি একজন মুসলমান। দেরিতে করলেও আমাদের ধর্মমতে এটা জায়েজ আছে। আমার স্ত্রী এবং আমি জেনে-বুঝে কবুল বলেছি। সামাজিক বিধি মোতাবেক আমরা বিয়ে করেছি।
সংগঠনের সভাপতি লায়ন বেনজীর আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেনথ সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, আবদুল মতিন খসরু, আবুল কাশেম, বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শীষ হায়দার চৌধুরী প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি