শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা সদরের বলারামপুরে ট্রাক্টরের চাপাঁয় একজন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৪

এইচ এম মহিউদ্দিনঃ
কুমিল্লা সদরের বলরামপুরের কোটবাড়ি সড়কে ট্রাক্টরের চাপাঁয় সিএনজি চালিত অটোরিক্সার একজন মহিলা (২৯) যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন মহিলা যাত্রী।
হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুরে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বলরামপুরের কোটবাড়ি সড়কে ট্রাক্টরের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন মহিলা যাত্রী নিহত হয়।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি