শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পারিবারিক কলহের জের ধরে মুরাদনগরে গৃহবধু খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৪

নাজিম উদ্দিন,মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্ব ধৈর পূর্ব ইউনিয়নের জানঘর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী দাঁ দিয়ে কুপিয়ে তার স্ত্রী নিলা আক্তারকে (৩০) হত্যা করেছে।

ঘটনার অভিযোগে স্বামী আমিরুল ইসলামকে (৪৫) আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। আটক আমিরুল ইসলাম উপজেলার জানঘর গ্রামের মৃত. মান্নান ভূইয়ার ছেলে।

সোমবার ভোররাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্র জানায়, ১০ বছর আগে নিলা আক্তার ও আমিরুল ইসলামের মধ্যে বিয়ে হয়। তাদের পরিবারে ৩ জন সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে দু’জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়।

ভোর রাত তিনটায় ছোট শিশুটি কান্না করলে আমিরুল তার স্ত্রী নিলাকে তাকে শান্ত করতে বলে। এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় নিলুফা তার স্বামীকে দাঁ দিয়ে আঘাত করলে আমিরুলের হাত কেটে যায়, তখন আমিরুল ক্ষিপ্ত হয়ে দা কেড়ে নিয়ে তার স্ত্রী নিলুকে কুপিয়ে হত্যা করে।

ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক স্বামী আমিরুল ইসলামকে আটক করে কুমিল্লা আদালতে প্রেরন করে।

এ ঘটনায় নিহতের ভাই আল-আমিন (শান্তি) বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, আটক স্বামী আমিরুল ইসলাম হত্যার কথা স্বীকার করেছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি