শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে দলিল লিখক অফিসে জেলা নেতৃবৃন্দের সাংগঠনিক সফর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

Did Rightir pic

মোঃ সাইফুল ইসলাম বাবুল, বুড়িচং
কুমিল্লা জেলা দলিল লিখক সমিতির কমিটি গঠনের লক্ষে বিভিন্ন উপজেলার ন্যায় বুধবার বুড়িচং উপজেলা দলিল লিখক অফিসে সাংগঠনিক সফর করেন জেলা কমিটির নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দের আগমন উপলক্ষে এসময় বুড়িচং দলিল লিখক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি হাজী মোঃ নূরুল হকের সভাপতিত্বে জেলা কমিটির সফরসঙ্গী হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ ছিদ্দিকুর রহমান, আলহাজ্ব মঞ্জুর হোসেন, সাংগঠনিক সম্পাদক দিলিপ কুমার দাস, মোঃ মনির হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ সেলিম। এসময় বুড়িচং দলিল লিখক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, হাজী মোঃ তাজুল ইসলাম, মোঃ আবদুর রহিম, হাজী মোঃ আবদুর রব, মোঃ মনিরুল ইসলাম, আবদুল খালেক, হাজী মোঃ সফিকুর রহমান, জালাল উদ্দিন, মোঃ মনির হোসেন, জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ সোলেমান, আবু তাহের, শাহ জাহান, জয়নাল আবেদীন, তাহেরুল ইসলাম, জামাল হোসেন, ষ্ট্যাম্প ভেন্ডার হাজী অহিদুর রহমান, আমান উল্লাহ, লুৎফুর রহমান, ফরিদ উদ্দিন, মোঃ নজরুল ইসলাম ভূইয়া, আবুল কালাম। এসময় দলিল লিখক সমিতির সকল সদস্য বৃন্দ, কম্পিউটার কারক ও নোটিশ লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি