শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ খালে॥ চালক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৪

comilla death-3.12.14

সাইফুল ইসলাম বাবুল,বুড়িচংঃ

কুমিল্লা-মীরপুর সড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া এলাকায় আর এফ কোম্পানীর একটি পিকআপ ভ্যান সিএনজি চালিত অটোরিক্সাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজ থেকে খালে পড়ে ঘটনাস্থলেই চালক শেখ ফরিদ (২৪) নিহত হয়েছে। এতে গাড়ীর হেলপার আহত হয়।
নিহত মোঃ শেখ ফরিদ (২৪) চট্টগ্রাম জেলার আমির বক্সের ছেলে। আহত হেলপার সোহেল (২৬) লক্ষèীপুর জেলার আলমগীর হোসেনের ছেলে।
বুধবার বেলা ১১ টায় পিকআপভ্যানটি খালে পড়ে যায়। দুপুর ২ টার দিকে খাল থেকে পুলিশ চালকের মরদেহ উদ্ধার করে। বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত হেলপার সোহেল জানায়, সকালে কুমিল্লা থেকে আর এফ এল কোম্পানীর একটি মিনি পিকআপ ভ্যান (নরসিংদী ঠ ১১-০০২২) বিভিন্ন প্লাস্টিকের মালামাল নিয়ে বুড়িচং বাজারে আসে। পরে বুড়িচং বাজারে মালামাল দিয়ে কুমিল্লা ফেরার পথে বেলা ১১ টায় খাড়াতাইয়া দক্ষিনপাড়া এলাকায় ব্রিজের উপরে উঠলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে একটি সিএনজি আসে।
এসময় পিকআপ ভ্যান চালক সিএনজিটির সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের উপর থেকে ১৫ ফুট নিচে খালে পড়ে যায়। এসময় পিকআপ ভ্যানটি খালের পানিতে ডুবে যায়।
পিকআপভ্যানে থাকা হেলপার কোন মতে বাহির হলেও চালক ভিতরে আটকা পড়ে যায়। ৩ ঘন্টা পরে কুমিল্লা থেকে রেকার এসে পিকআপটিকে টেনে উপরে তুললে পানি থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ীটি ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি