শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলতে হবে মাদকমুক্ত সমাজ -এমপি হাজী বাহার


আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলতে হবে মাদকমুক্ত সমাজ -এমপি হাজী বাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৪

Comilla Madok somabes pic 05-112-14
স্টাফ রিপোর্টার
কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বর্তমান প্রজন্মকে বাঁচাতে এবং আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনার একটি সুন্দর মাদকমুক্ত সমাজ ব্যবস্থা রেখে যাওয়ার জন্য প্রতিটি ঘর থেকে মাদকবিরোধী শ্লোগান বেরিয়ে আসতে হবে। পরিবারের মা, বাবা, অভিভাবক বা দায়িত্বশীল ব্যক্তি এবং সমাজের সকল পর্যায়ের সচেতন মানুষকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ অনৈতিক, অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার সর্ববৃহৎ মাদকবিরোধী সংগঠন সেতুবন্ধন আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন। কুমিল্লা নগরীর চাঁনপুর হারুন স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সামরিক কর্মর্তা আলহাজ্ব সফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুর রউফ, কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সিকদার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খোরশেদ আলম, কুমিল্লা ফুটবল এসোসিয়েশন সভাপতি আরফানুল হক রিফাত, ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস আবদুল্লাহ আল মাহমুদ শহীদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল। সেতুবন্ধনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব আবু তালেব, সাবেক কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাবেক পুলিশ কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মিয়া মো: আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, শাহজাহান শাখা সর্দার, খন্দকার হুমায়ুন কবীর, সাংবাদিক সাদিক মামুন, ইকবাল হোসেন বুলবুল, গোলাম মহিউদ্দিন মোহন, আলম খন্দকার, জামশেদ আলম, আমীর হোসেন প্রমুখ।
এমপি হাজী বাহার আরো বলেন, তিনি বলেন, মাদকের ব্যাপারে আমার ভূমিকা জিরো টলারেন্স। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। কুমিল্লা সদরের বিভিন্ন এলাকায় যারা মাদক ব্যবসা করছে তাদের সঠিক তালিকা করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কুমিল্লা সীমান্তবর্তী জেলা। এখানে মাদকের ডিমান্ড থাকায় সাপ্লাই বাড়ছে। তাই মাদকসেবির সংখ্যা কমাতে হবে। মাদকাসক্তদের মাদকের কুফল সম্পর্কে জানাতে হবে। অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল পর্যায়ের সচেতন মানুষকে যার যার অবস্থান থেকে মাদক বিরোধী আন্দোলনে ভূমিকা রাখতে হবে। সবাই মিলে যখন মাদককে না বলার জায়গায় এক হবে তখনই মাদক বিরোধী সামাজিক আন্দোলন বেগবান হয়ে উঠবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি