শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতার পরলোক গমন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৪

sacca-3 copy
কাজী জাফরউল্লাহ আজাদ
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক, তেজঁগাও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবাল রায় চৌধুরী (৪২) পরলোক গমন করেছেন। গত ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ঢাকা গ্রীন লীফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবাল রায় চৌধুরী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের স্বর্গীয় সন্মিলন রায় চৌধুরীর ছেলে। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, ২ ভাই, ১ বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী এবং অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। গতকাল ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যালয়ে তার মরদেহ নেওয়া হলে কেন্দ্রিয় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, ওলামালীগ সহ আওয়ামীলীগ এর সকল নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক জানান। স্বর্গীয় প্রবাল রায় চৌধুরীর মরদেহ কেন্দ্রিয় সেচ্ছাসেবকলীগ দপ্তর সম্পাদক ছালেহ মোহাম্মদ টুটুল এর নেতৃত্বে সহ আইন বিষয়ক সম্পাদক মো.নজরুল ইসলাম, সদস্য এডভোকেট জাহিদুল ইসলাম জাহিদ, কেন্দ্রিয় সেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম, আবুল হোসেন, লিটন মোল্লা নিজ গ্রাম চান্দিনার মহিচাইলে নিয়ে আসেন। স্বর্গীয় প্রবাল রায় চৌধুরীর মরদেহ নিজ গ্রামে পৌছালে মহিচাইল গ্রামে এক হ্রদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। মহিচাইল গ্রাম সহ পরো চান্দিনার আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। মৃতের মা, সন্তান, ভাই বোন ও আত্মীয়স্বজনদেও আহাজারিতে চারপাশ ভারী হয়ে উঠে। একমাত্র মেয়ে বারবার মূর্ছা যাচ্ছে আর বলছে “আব্বু তুমি কথা বলো, ঘুম থেকে উঠো” যেন মনে হয়েছিল তার পিতা মৃতবরন করেনি। স্বর্গীয় প্রবাল রায় চৌধুরীর মৃতদেহ তার নিজ বাড়িতে পৌছার পর বিভিন্ন রাজনৈতিক সংগঠন-চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, কেন্দ্রিয় সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি কুমিল্লা সদর দঃ উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আবদুল হাই বাবলু, দপ্তর সম্পাদক ছালেহ মোহাম্মদ টুটুল, আইন বিষয়ক সম্পাদক মো.নজরুল ইসলাম, সদস্য এডভোকেট জাহিদুল ইসলাম জাহিদ, কেন্দ্রিয় সেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম, আবুল হোসেন, লিটন মোল্লা, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক ও চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ও সদস্য সচিব ড.আহসানুল আলম সরকার কিশোর, চান্দিনা উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো.জহিরুল ইসলাম মুন্সি ও সাধারণ সম্পাদক মো.আশেকুল ইসলাম এর নেতৃত্বে তার মর দেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। কুমিল্লা উত্তর জেলার দেবিদ্বার, মুরাদনগর, হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় উপস্থিত ছিলেন-কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক সাংবাদিক মো.মামুনুর রশিদ সরকার, মো.মহসিন সরকার, ডা.জসিম, নুরনবী, আবুল কাশেম, চান্দিনা উপজেলা সেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মহিউদ্দিন, আব্দুল মান্নান ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো.সেলিম রেজা, সেচ্ছাসেবকলীগ নেতা লুৎফর রহমান, মো.ছফিউল্লাহ প্রমুখ। গতকাল বিকেলে মৃতের বাড়ি সংলগ্ন সমাধিস্থলে তাকে সমাধি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি