শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নে মাধাইয়া রহিমানগর সড়ক হতে মোবারক পীর সাহেবের বাড়ির নতুন পাকা রাস্তা উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উদ্বোধন শেষে কুদুটি জলিলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলী, সাধারণ সম্পাদক ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম কমিশনার, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম সওদাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুদ তালুকদার, জোয়াগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রতন কুমার পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আইন বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, জোয়াগ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. খোরশেদ আলম জুয়েল মুন্সী, সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম বিজয়, সাধারণ সম্পাদক সালামত উল্লাহ্ খোকন, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, আবদুল হক, জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাউছার আলম আপন, সিনিয়র সহ-সভাপতি রাজীব দত্ত, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম সজীব, হাসান মাহমুদ প্রমুখ।


















































