কাজী জাফর উল্লাহ আজাদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বড়িচং উপজেলার কোরপাই এলাকায় দ্রুতগতির একটি বাসের চাপায় মো.জুবায়ের হোসেন শাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত জুবায়ের হোসেন শাহ বরুড়া উপজেলার দেওআরা গ্রামের দুলাল মিয়া শাহ এর ছেলে।গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ওই উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকার সাদাত জুট মিলের সামনে এ ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) দুলাল মিয়া জানান, সকালে কোরপাই এলাকার সাদাত জুট মিলের সামনে দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে, তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

















































