শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ২০১৮ পর্যন্ত ক্ষমতায় থাকতে প্রস্তুত সরকার ও আওয়ামী লীগ


২০১৮ পর্যন্ত ক্ষমতায় থাকতে প্রস্তুত সরকার ও আওয়ামী লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৪

fsd

পূর্বাশা ডেস্কঃ

বিএনপি জোটের আন্দোলন মোকাবিলায় প্রস্তুত সরকার ও আওয়ামী লীগ। শুধু তাই নয়, মানবতাবিরোধী রায়ের মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় কার্যকরের পরবর্তী সহিংসতা কেমন হতে পারে তা নিয়েও হিসাব-নিকাশ করছেন ক্ষমতাসীন দলের নেতারা। নজর রাখা হচ্ছে কূটনৈতিক অঙ্গনেও। সব মিলিয়ে টানা দ্বিতীয় মেয়াদ পূর্ণ করতে চারদিক দিয়ে কৌশলী হচ্ছে ৬৫ বছরের পুরনো এই রাজনৈতিক দল। আসন্ন জানুয়ারি-ফেব্র“য়ারিতে সরকারবিরোধী আন্দোলনকে দমাতে সতর্ক করা হয়েছে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীকেও। বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) জিরো টলারেন্সে রাখার নির্দেশ সরকারের। ধ্বংসাৎদক কোনো কর্মসূচিকে কোথাও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের। একইভাবে মূল দলের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোকে মার্চ মাস পর্যন্ত রাজপথে সরব থাকতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, সাংগঠনিকভাবে সম্মেলনের মাধ্যমে তৃণমূলকে ঢেলে সাজানোর প্রক্রিয়া প্রায় শেষ করেছে আওয়ামী লীগ। পুনর্গঠিত আওয়ামী লীগকে আন্দোলনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার নির্দেশনা দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে। একইভাবে স্থানীয় প্রশাসনিকভাবে নানা নির্দেশনা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আন্দোলনের নামে সহিংসতা, নৈরাজ্য করা হলে বিএনপি জোটের নেতাদের মামলায় জড়ানোর অলিখিত নির্দেশনাও রয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আন্দোলন মোকাবিলা করার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে। আগের যে কোনো সময়ের চেয়ে সাংগঠনিক দিক থেকে আমরা শক্তিশালী। তিনি বলেন, ইতোপূর্বে দেখেছি, বিএনপি জোটের আন্দোলন মানেই সহিংসতা, মানুষ হত্যা, গাড়ি পোড়ানো। আন্দোলনের নামে সহিংসতা করে জনগণের দোরগোড়ায় পৌঁছানো যাবে না। বরং তাদের উচিত ‘নেগেটিভ পলিটিক্স’ ছেড়ে দিয়ে সুস্থধারায় ফেরা। দলীয় সূত্রমতে, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল আওয়ামী লীগের দুর্বলতার কারণেই বিএনপি-জামায়াতের সহিংসতা সাংগঠনিকভাবে প্রতিরোধ করা যায়নি। আগামীতে আওয়ামী লীগের তৃণমূলকে সক্রিয়ভাবে মাঠে নামানো গেলে বিএনপিসহ সরকারবিরোধীরা আর আন্দোলন জমাতে পারবে না। যে কারণে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটিগুলো ভেঙে সম্মেলনের মাধ্যমে নতুন করে কমিটি দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২২টি জেলায় কমিটি হয়েছে। নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করা হচ্ছে। জেলা সম্মেলন ঘিরে বহুদিন পর আওয়ামী লীগের পালে হাওয়া লেগেছে। জেলা ও থানায় থানায় সম্মেলন ঘিরে আওয়ামী লীগ শুধু ঘুরেই দাঁড়াচ্ছে না, রীতিমতো প্রাণ ফিরে পাচ্ছে। চাঙ্গা হচ্ছে আওয়ামী লীগ। সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগেরও সম্মেলন চলছে বিভিন্ন জেলা-উপজেলায়। ছাত্রলীগের ১০১টি জেলা ইউনিটের মধ্যে ৬৫টিতে কমিটি হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের জ্যেষ্ঠ নেতারাও নিকট অতীতের অন্যান্য সময়ের চেয়ে যথেষ্ট সোচ্চার। দলে এবং সরকারে সমানতালে সময় দিচ্ছেন। জানা যায়, ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে যেসব এলাকায় বিএনপি বেশি আন্দোলন গড়ে তুলেছিল সেসব এলাকায় সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। নতুন নেতৃত্ব গড়ে তুলছে। জানা গেছে, বিএনপি জোটের সহিংস যে কোনো আন্দোলন মোকাবিলায় তারা প্রস্তুত। এসব বিষয় মাথায় রেখেই বিরোধী জোটের আন্দোলন মোকাবিলার কৌশল প্রণয়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে বিএনপি ও তাদের মিত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়েও খোঁজখবর রাখছেন শাসক দলের নেতারা।

রাজধানীর বিভিন্ন থানায় রাজনৈতিক মামলায় তালিকাভুক্ত বিএনপি নেতাদের তালিকা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের হাতে। মাঠপর্যায়ের পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি রাতে এসব নেতাদের বাসায় একবার করে হানা দেওয়া পুলিশের রুটিন ওয়ার্ক। কোনোভাবেই যেন রাজপথে কোনো জোরালো আন্দোলন বিএনপি গড়ে তুলতে না পারে সে জন্য ৫ জানুয়ারির পূর্বাপর সব মামলা সচল করা হচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম বলেন, বিএনপি ৫ জানুয়ারির ভুল রাজনীতির খেসারত জনগণের ওপর ফেলতে চাইছে। বিভিন্ন সময় ব্যর্থ হয়ে আবারও ষড়যন্ত্রের জাল বুনতে চাচ্ছে। তবে ভবিষ্যতে আন্দোলনের নামে সহিংসতা করলে দোষীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। আরেক প্রেসিডিয়াম সদস্য জানান, বিএনপি জোটের আন্দোলন গণতান্ত্রিক হলে সরকার স্বাগত জানাবে। সহিংসতা, নৈরাজ্য সৃষ্টি করা হলে যত বড় নেতাই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। জানমালের নিরাপত্তা দিতে যা যা করা দরকার তার সবই করবে সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি