তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লা নগরীর বারাপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ ।
এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও ২টি কাতুর্স উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
রাত সোয়া ৯ টায় কোতয়ালী পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর অশোকতলা এলাকার বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী ভন্ড (২৫) ও ফিরোজ (২৬) । তারা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশ বারাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও গুলি ছোড়ে। এ সময় দুই শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে থানায় অনেক মামলা রয়েছে।

















































