শনিবার,৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সড়ক দুঘর্টনায় মোটরসাইকেল চালক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৪

রেজাউল করিম রাসেল

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মনা গ্রামের বিস্কুট ফ্যাক্টরির সামনে মাটি বোঝাই ট্রাক্টরের চাপাঁয় মোটর সাইকেল চালক ওমর মিয়া (৬৫) নিহত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় এ দুঘর্টনা ঘটে।
নিহত ওমর মিয়া মনা গ্রামের বাসিন্দা। তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাজারে যাওয়ার সময় তিনি দুঘর্টনার কবলে পড়ে গুরুতর আহত হন। পরে কুমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি