শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুমন দাস -শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস


মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুমন দাস -শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৪

10552440_885678298128453_1840440174758941138_n

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন দাস গত ২১ বছর ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। রাজনীতির মাঠের একজন সৎ ও কর্মঠ রাজনীতিবিদ হিসেবে সু-পরিচিত সুমন দাস মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী । দৈনিক পূর্বাশাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। পূর্বাশা পাঠকদের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হল।

 

মহানগর যুবলীগ হবে সারাদেশের জন্য পথিকৃৎ রাজনীতির মডেল- সুমন দাস

প্রশ্নঃ সরকারের সফল দিক ?
সুমন দাসঃ এই সরকারের সফলতা অনেক। শিক্ষা, বিদ্যুৎ, আইটি, যোগাযোগ ব্যবস্থা, নারী শিক্ষা উন্নয়ন, শিশু ও নারী মৃত্যু হার হ্রাস, প্রবাসী কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সরকারের সফলতা অনেক।

প্রশ্ন ঃ এই সরকারের খারাপ দিক ?
সুমন দাসঃ এই সরকারের কোন খারাপ দিক নেই। হয়তো কোন ব্যক্তি বিশেষের থাকতে পারে। তবে আমাদের নেত্রী অন্যায়ের সাথে আপোষ করেনা। তিনি অন্যায়কারিদের শাস্তি দিচ্ছেন।

প্রশ্নঃ বিএনপি-জামায়াত জোট মধ্যবর্তী নির্বাচনের দাবি করছে, এ সর্ম্পকে আপনার মতামত ?
সুমন দাসঃ মধ্যবর্তী নির্বাচন অযৌক্তিক। জনগণ বুঝে বিএনপি-জামায়াতের কাছে ক্ষমতা গেলে দেশে আবার অরাজকতা সৃষ্টি হবে, সংখ্যালঘুর উপর নির্যাতন শুরু হবে। এদেশ পাকিস্তানের মত সাংঘর্ষিক দেশে পরিণত হবে। গত দেড় বছরে বিএনপি-জামায়াত জোটের নাশকতা সারাদেশ দেখেছে।

প্রশ্নঃ ভবিষ্যতে দলীয় কোন পদ পেতে আপনি আগ্রহী ?
সুমন দাসঃ আমি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ।

প্রশ্নঃ এ পদে আপনি কতটুকু নিজেকে যোগ্য মনে করেন ?
সুমন দাসঃ দেখুন আমি ১৯৯৩ সালে ছাত্র রাজনীতি শুরু করি। তখন নগরীর সাবেক ১১ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিলাম। ১৯৯৮ সালে ভিক্টোরিয়া কলেজ সমাজ বিজ্ঞান শাখার ছাত্রলীগ সভাপতি ছিলাম। জেলা ছাত্রলীগ কমিটির সদস্য ছিলাম। গত ১১ বছর ধরে কুমিল্লা শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। অর্থাৎ ২১ বছর ধরে সততা ও স্বচ্ছতার সহিত ছাত্রলীগের রাজনীতি করে আসছি। দলীয় বিভিন্ন কর্মসূচী যথাযথভাবে পালন করে আসছি। এবার মহানগর যুবলীগের রাজনীতি করতে চাই। আমি মনে করি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদের জন্য আমি একজন যোগ্য প্রার্থী। আমি আশা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার অতীত কার্যক্রম বিবেচনা করে আমাকে নিরাশ করবেন না। আমি শতভাগ আশাবাদি।

10307192_881269221902694_6338680699753680297_n

প্রশ্নঃ কাংখিত পদ পেলে কিভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন ?
সুমন দাসঃ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ পেলে দলীয় সাংগাঠনিক কার্যক্রম বেগবান করব। সৎ ও কর্মঠ নেতাকর্মীদের নিয়ে মহানগর যুবলীগকে সারাদেশের জন্য পথিকৃৎ ও প্রকৃত রাজনীতির মডেল হিসেবে গড়ে তুলব।

প্রশ্নঃ মহানগর যুবলীগের কমিটি কবে ঘোষণা হবে ?
সুমন দাসঃ দীর্ঘদিন ধরে যুবলীগের কমিটি হচ্ছে না । তবে যে কোন সময় ঘোষণা আসতে পারে।

প্রশ্নঃ যুবলীগের কমিটি নিয়ে সংঘর্ষে আশংকা আছে কি না ?
সুমন দাসঃ সংঘর্ষের আশংকা নেই। কেন্দ্র থেকে বিচার বিবেচনা করে যোগ্য লোকের হাতে কমিটি তুলে দিলে সংঘর্ষ হবে না।

প্রশ্নঃ যুবলীগ-ছাত্রলীগের অর্ন্তকোন্দল নিরসনে কি করা উচিত ?
সুমন দাসঃ যোগ্য পরীক্ষিত নেতার হাতে নেতৃত্ব তুলে দিলে কোন অর্ন্তকোন্দল থাকবে না। অতীতে দেখা গেছে , অযোগ্য ব্যক্তির হাতে পদ তুলে দেয়ায় অনেক সংঘর্ষ, কোন্দল হয়েছে। অযোগ্য ব্যক্তিরা পদ ভাংগিয়ে অপকর্ম, দুর্নীতি করেছে। আর তাদের জবাব মানুষ ব্যালট বাক্সের মাধ্যমে জবাব দেয়। তাই আমি মনে করি যোগ্য পরীক্ষিত ব্যক্তির হাতের নেতৃত্ব তুলে দিলে কোন্দল নিরসন হবে।

প্রশ্নঃ ছাত্রলীগ নেতারা অনেকেই বিবাহিত, অনেকের ছাত্রত্ব নেই ? তারা ছাত্র সংগঠন করে কিভাবে ?
সুমন দাসঃ ছাত্রনেতাদের অবশ্যই ছাত্রত্ব থাকতে হবে। ছাত্রদের হাতেই ছাত্র রাজনীতি থাকা উচিত। বিগত দিনে অছাত্র ও অশিক্ষিতদের হাতে ছাত্র রাজনীতি ছিল বিধায় কোথাও কোথাও সমস্যা হয়েছে।

প্রশ্নঃ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টেন্ডারবাজি/দখল/ মাদক/ অস্ত্রবাজ হিসেবে পরিচিত হচ্ছে । এতে করে কি ছাত্র সংগঠনের সুনাম ক্ষুন্ন হচ্ছে কি না ?
সুমন দাসঃ এটা শুধু ছাত্র রাজনীতির ক্ষেত্রেই নয়, সকল পেশায় কিছু না কিছু সমস্যা আছে। তবে ছাত্রলীগের সবাই এমন কিছুর সাথে জড়িত নয়।

প্রশ্নঃ কার হাত ধরে রাজনীতিতে এসেছেন ?
সুমন দাসঃ আমার বাবা মলিন দাস টঙ্গী থানা শ্রমিক লীগের সভাপতি ছিলেন। তিনি বঙ্গবন্ধুর আর্দশ মেনে চলতেন। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি আমার বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছি।

প্রশ্নঃ আপনার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কে ?
সুমন দাসঃ রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব।

প্রশ্নঃ কেন ?
সুমন দাসঃ উনার মত কর্মী বান্ধব আর দেখিনি। সাধারণ লোকজন উনার কাছে সহজেই যেতে পারে। তিনি সহজ-সরল মানুষ। তিনি কৃষকের সন্তান। তাই তিনি সকল মানুষকে বুঝতে পারেন। তিনি মন্ত্রী হলেও সাধারণ মানুষ তাকে প্রয়োজনে কাছে পেতে পারে। তিনি মাটির মানুষ। নোংরা রাজনীতি তিনি করেন না।

প্রশ্ন ঃ কেমন মহানগর চেয়েছেন ? কেমন পেয়েছেন ?
সুমন দাসঃ সুশৃঙ্খল ও পরিকল্পিত মহানগরী চেয়েছিলাম। কিন্তু গত ৩ বছরে মহানগরীর কোন কাংখিত উন্নয়ন হয়নি। ভবিষ্যতের চিন্তে করে পরিকল্পিত কাজ হচ্ছে না।

প্রশ্ন ঃ এ ব্যর্থতার দায়ভার কার ?
সুমন দাসঃ এর দায়ভার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। সিটি কর্পোরেশনে বিভিন্ন প্রজেক্ট আসলেও তা কার্যকর করতে পারছেনা সিটি কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনে যে পরিমাণ অর্থ আসছে, তা কর্তৃপক্ষের অবহেলায় যথাযথভাবে কাজে আসছে না। অর্থের সঠিক ব্যবহার করতে পারেনি কর্তৃপক্ষ। সরকার যথেষ্ট আন্তরিক থাকা সত্ত্বেও সিটি কর্তৃপক্ষ ব্যর্থ। গত ২০ বছর ধরে কুমিল্লা নগরী অল্প বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে। এটা আমাদের দুভার্গ্য।

প্রশ্নঃ রাজনৈতিক জীবনে মনে রাখার মত ঘটনা ?
সুমন দাসঃ ওয়ান ইলেভেনে দলীয় নেত্রী শেখ হাসিনা যখন গ্রেফতার হলেন, তখন প্রশাসন কঠোর অবস্থানে। তখন চারদিক থেকে বাধাঁ আসছিল, গ্রেফতারের প্রতিবাদে মিছিল সমাবেশ করা যাবে না। তখন আমরা শহর ছাত্রলীগের উদ্যোগে নেতাকর্মীরা কান্দিরপাড়ের ডায়না হোটেলে এসে জড়ো হই । প্রশাসনিক ভয়-ভীতি উপেক্ষা করে নেত্রীকে গ্রেফতারের প্রতিবাদে ডায়না হোটেল থেকে ঝটিকা মিছিল বের করে পুলিশ লাইন পর্যন্ত মিছিল নিয়ে যাই। সারা বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম মিছিল করি। ওই দিন ভিক্টোরিয়া কলেজের সকল শ্রেণিকক্ষে তালা দেই।

প্রশ্ন ঃ রাজনীতির পাশাপাশি সামাজিক কোন কার্যক্রমে অংশ নেন কি না ?
সুমন দাস ঃ রাজনীতি করি মানুষের জন্য । তাই সামাজিক কাজকর্ম তো করি । শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। তাছাড়া সমাজ থেকে মাদক ও চুরি-ছিনতাই রোধ কল্পে কাজ করে যাচ্ছি। আড়াই মাস পূর্বে রাণীরদিঘীর পাড় থেকে দুই ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছি।

প্রশ্নঃ বাড়ির ঠিকানা ?
সুমন দাসঃ নগরীর রাণীরদিঘীর পূর্বপাড়।
প্রশ্ন ঃ আপনি বিবাহিত কিনা ?
সুমন দাসঃ আমি অবিবাহিত।

প্রশ্নঃ প্রিয় কবি ?
সুমন দাসঃ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।

প্রশ্নঃ প্রিয় লেখক ?
সুমন দাসঃ প্রথিতযশা সাহিত্যিক হুমায়ন আহমেদ ।

প্রশ্ন ঃ অবসরে কি করেন ?
সুমন দাস ঃ গান শুনি।

প্রশ্ন ঃ অন্য পেশা ?
সুমন দাস ঃ ঠিকাদারি।

প্রশ্নঃ রাজনীতিবিদ হিসেবে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি ?
সুমন দাসঃ এটা সময়ই বলবে। বঙ্গবন্ধুর আর্দশে আর্দশিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দল ও জনগণের কল্যানের জন্য আজীবন কাজ করে যেতে চাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি